• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বীরগঞ্জে দুই যুবকের গলাকাটা লাশ উদ্ধার

দিনাজপুর, ৩০ মে ।। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় রাস্তার পাশ থেকে দুই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলো, উপজেলার দেবীপুর গ্রামের রাজেন্দ্র নাথের ছেলে বিপ্লব চন্দ্র রায় (২৫) ও একই উপজেলার মদনপুর গ্রামের আজাহার আলীর ছেলে হানিফুর রহমান (২৭)।

বীরগঞ্জ থানার ওসি শাকিলা পারভিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বীরগঞ্জ উপজেলা হাসপাতালের কাছে নিজপাড়া উইনিয়নের দেবীপুর গ্রামের রাস্তার পাশে দুই যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ ধারণা করছে, পূর্ব শত্রুতার জের ধরে তাদেরকে হত্যা করা হতে পারে। মরদেহ দুটি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তবে পুলিশ এ ঘটনার সাথে জড়িত সন্দেহে এখনো কাউকে গ্রেফতার করতে পানেনি। পুলিশ বলছে, দূর্বৃত্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বিপ্লবের বাবা রাজেন্দ্র নাথ রায় বলেছেন, বুধবার রাত ১২টায় বিপ্লব তার মায়ের সঙ্গে মোবাইল ফোনে শেষ কথা বলে। তখন সে তার মাকে জানায় তার বাড়ি ফিরতে দেরি হবে, তারা তিন বন্ধু এক সঙ্গে আছে। এ সময় হানিফের নাম বললেও অন্যজনের নাম বলেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ