• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে ৩৭ বস্তা ভিজিএফ চাল আটক

নীলফামারী, ৩০ মে॥ আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে অতি দরিদ্রদের জন্য সরকারের সামাজিক নিরাপত্তাবেষ্টনী কার্যক্রম ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির চাল নীলফামারীর ডোমার উপজেলা সদর ইউনিয়ন পরিষদ হতে ৫০ কেজি ওজনের ৩৭ বস্তা ভ্যান যোগে পাচারের সময় এলাকাবাসী আটক করেছে। আজ বৃহস্পতিবার (৩০ মে) বেলা তিনটার দিকে উপজেলার আরডিআরএস মোড় এলাকা হতে এই চাল আটক করে এলাকাবাসী ইউএনওকে জিম্মায় দিয়েছে।
এলাকাবাসী জানায়, ওই চাল সকাল হতে বিতরন করা হচ্ছিল ডোমার ইউনিয়ন পরিষদ চত্বরে। এলাকাবাসীর অভিযোগ ডোমার সদর ইউনিয়নে প্রকৃত দুস্থদের নামে কার্ড না দিয়ে গোপনে জনপ্রতিনিধিরা তাদের নিজস্ব লোকজদের নামে কার্ড প্রদান করে। এতে দেখা যায় চাল ব্যবসায়ীরা ডোমার ইউনিয়ন পরিষদ এলাকা হতে চালের বস্তা বিভিন্ন স্থানে ভ্যানযোগে পাচার করছিল।
ভ্যান যোগে চাল পাচারের সময় এলাকাবাসীর হাতে আটক হবার পর ঘটনাস্থলে উপস্থিত হন ডোমার উপজেলা প্রকল্প কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোহাইমিনুল ইসলাম। তিনি জানান, এ ভাবে সরকারের বরাদ্দের ভিজিএফের প্যাকিং বস্তার চাল ক্রয় বিক্রয় আইনগত দন্ডনীয় অপরাধ। ভ্যান চালকদের ভাষ্যমতে চাউলের বস্তার মালিক চাল ব্যবসায়ী মশিয়ার, সফিয়ার ও আনোয়ার ।
এ ব্যাপারে ডোমার উপজেলা নিবার্হী অফিসার উম্মে ফাতিমা জানান, আপাতত চাউলের বস্তা জব্দ করা হয়েছে। তিনি বলেন তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে গতকাল বুধবার নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নে জনৈক ইউপি সদস‌্য সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম‌্যানের স্বাক্ষর জাল করে মমিনা নামে এক মহিলার কাছে স্লিপ বিক্রি করার অভিযোগ মিলেছে। পরে বিষয়টি জানতে পেয়ে চেয়ারম‌্যান মোস্তফা কামাল ওই মহিলাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ্দ করেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ