• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রোহিঙ্গা সংকটে ঢাকার পাশে থাকবে দিল্লী

সিসি ডেস্ক, ১ জুন ।। রোহিঙ্গা সংকটে ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে আবারও আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ হায়দরাবাদ হাউজে তার সঙ্গে দেখা করতে গেলে, তিনি বলেন, বিষয়টি পুরো দক্ষিণ এশিয়ার জন্যই হুমকি। জরুরি ভিত্তিতে এর সমাধান হওয়া উচিত।

বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাসও দিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী। এসময় রাষ্ট্রপতি আবদুল হামিদ তিস্তার পানি বণ্টন বিষয়ে বলেন, বাংলাদেশের জনগণ বিষয়টির সুরাহার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে।

জবাবে মোদি জানান, ভারতও দ্রুত এ সমস্যা সমাধানে আগ্রহী। এছাড়া, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যৌথভাবে উদযাপনের আগ্রহের কথাও জানান ভারতের প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে এসব বিষয়ে গণমাধ্যমকে জানান রাষ্ট্রপতির প্রেস সচিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ