• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ভারতকে কটাক্ষ করায় ক্ষোভের মুখে মালালা

আন্তর্জাতিক ডেস্ক, ১ জুন।। আর পাঁচজন সাধারণ পাকিস্তানি নাগরিক হলে বিতর্কের অবকাশ ছিল না৷ তবে নামটা যেহেতু মালালা ইউসুফজাই, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ভারতকে নিয়ে তার রসিকতার বিষয়টি নিয়ে৷লন্ডন মলে বিশ্বকাপের ওপেনিং পার্টিতে ৬০ সেকেন্ড চ্যালেঞ্জ রীতিমতো উত্তেজক রূপ নেয়৷  প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে অন্য ক্ষেত্রের তারকাদের জুটি বেঁধে বাকিংহাম প্যালেসের সামনের রাস্তায় গলি ক্রিকেট খেলার মধ্যে চমকপ্রদ ছিল মালালার মতো ব্যক্তিত্বের উপস্থিতি৷

৬০ সেকেন্ড চ্যালেঞ্জে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন বলিউড তারকা ফারহার আখতার৷ মালাল প্রতিনিধিত্ব করেন পাকিস্তানের হয়ে৷ দশ দলের মধ্যে পাকিস্তান শেষ করে সাত নম্বরে৷ ভারত তালিকার একেবারে শেষে থাকে৷ মজার এই প্রতিযোগিতার পরে মালালা মজার ছলে বলেন যে, পাকিস্তান, আমরা ঠিক আছি৷ সাত নম্বরে থাকাটা খারাপ নয়৷ কিন্তু ভারত লাস্ট হয়েছে৷ অন্তত আমরা ভারতের মতো লাস্ট হইনি৷

ভারত লাস্ট হয়েছে এই কথাতেই প্রতিক্রিয়া দেখা দেয় সোশ্যাল মিডিয়ায়৷ পাকিস্তান ভারতের থেকে এগিয়ে রয়েছে, এই বিষয়টিকেই মালালা প্রকারান্তরে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন৷ এর পিছনে কোনও বিদ্বেষ না থাকলেও মালালার মতো শান্তিতে নোবেলজয়ীর কাছ থেকে এমন মন্তব্য আসা করেননি অনেকেই৷

বিষয়টা এরকম যে, নিজের সন্তান পরীক্ষায় ফার্স্ট না হলেও চলবে, তবে প্রতিবেশীর সন্তানের থেকে যেন এগিয়ে থাকে৷ এটা নিজের সন্তানের পাস করার থেকে প্রতিবেশীর সন্তান ফেল করলে বেশ খুশি হওয়ার মতো ঘটনা নিশ্চিত৷

পাকিস্তান বরাবর আইসিসি বা এসিসি ইভেন্ট খলেতে নামে বাড়তি একটা লক্ষ্য নিয়ে৷ বিশ্বচ্যাম্পিয়ন বা এশিয়া চ্যাম্পিয়ন না হলেও চলেব, তবে ভারতকে হারাতে হবে টুর্নামেন্টে৷  ভারতের বিরুদ্ধে জিতলে বাকি সব ম্যাচ হারলেও ক্ষতি নেই৷ মালালার রসিকতায় ভারতকে আলাদা করে উল্লেখ করাটা খানিকটা সেরকমই ইঙ্গতবহ৷ দু’দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিবেশে শান্তির বাতাবরণ বয়ে আনার জন্য আদর্শ নয় মালালার এমন রসিকতা৷ এমন মন্তব্যের জন্য নেটিজেনরা ইতিমধ্যেই মালালার মুণ্ডপাত শুরু করেছেন৷ মাস্টার কা লড়কা নামক অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়, আপনি মালালাকে পাকিস্তানের বাইরে রাখতে পারেন৷ পাকিস্তানকে মালালার বাইরে রাখতে পারবেন না৷ কোনও শান্তি নেই, শুধু পুরস্কার৷

সেই টুইটের রেশ ধরে জনৈক নভনীত কৃষ্ণা মালালাকে কটাক্ষ করে লেখেন, ভারত লাস্ট হয়েছে- এই বিষয়টাই পাকিস্তানিদের কাছে বেশি গুরুত্ব পায়৷ আপনার (মালালা) অনুগামীদের জন্য দারুণ বার্তা৷ এভাবেই শান্তি ছড়াচ্ছেন৷

রনিজ নামক টুইটার অ্যাকাউন্ট থেকে মালালার উদ্দেশ্যে লেখা হয়, আপনি এমন একটা দেশের প্রশংসা করছেন, যেখানে আপনি যেতে পারেন না৷ একজন মগজধোলাই করা ট্রিপিক্যাল পাকিস্তানিক মতো আপনি ভারতকে অপমান করছেন, যেখানে চাইলেই আপনি নিরাপদে যেতে পারেন৷ এমন সাদাসিধে মুখ করে বিরক্তিকর মন্তব্য করা বন্ধ করুন৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ