• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ছাত্রলীগের সভাপতিকে লাঞ্চিতের অভিযোগে ৪ পুলিশ ক্লোজড

দিনাজপুর, ২ জুন ।। দিনাজপুরের বিরলে ছাত্রলীগের সভাপতিকে লাঞ্চিত করার অভিযোগে ১ এসআই ৩ কনেষ্টবলসহ ৪ পুলিশকে ক্লোজ্ড করা হয়েছে। তারা হলেন, বিরল থানার এসআই নজরুল ইসলাম কং ৬৬৮ বাবুল হক, কং ১৩৪২ সাগর আহম্মেদ এবং কং ১০৬৫ মিজানুর রহমান। তাদের সকলকে দিনাজপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, শনিবার বিকাল ৩টার দিকে বিরল থানার গেটের সামনে মটর সাইকেলের কাগজ পত্র যাচাই বাছাই (চেকিং) করার সময় বিরল উপজেলা ছাত্রলীগে সভাপতি সারোয়ারুল ইসলাম রাসেলের মোটরসাইকেলের গতিরোধ করে তার নিকট কাগজপত্র চায়। এ সময় রাসেলের সাথে পুলিশের কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীরা একত্রিত হয়ে থানা গেটের সামনে অবস্থান নেয় এবং পুলিশকে উদ্দেশ্য করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

এ ঘটনায় দিনাজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ছাত্রলীগের সভাপতি রাসেলকে লাঞ্চিত করার অভিযোগে এসআই নজরুল ইসলামসহ ঐ তিন কনেষ্টবলসহ চার পুলিশকে তাৎক্ষনিক পুলিশ লাইনে ক্লোজ করার নির্দ্দেশ দেন।

বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসুল ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেলের নিকট থেকে অভিযোগ পেয়েছি, অভিযোগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ