• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ধর্মস্থানের কাছে মাংস খাওয়ার অভিযোগে ৪ শ্রমিককে মারধর

আন্তর্জাতিক ডেস্ক।। ধর্মস্থানের কাছে মাংস খাওয়ার অভিযোগে চার শ্রমিককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ভারতে। মারধরের শিকার চার শ্রমিকের মধ্যে ২ জন সংখ্যালঘু সম্প্রদায়ের বলে জানা যায়। দেশটির উত্তর প্রদেশের বরেলিতে এ ঘটনা ঘটেছে।

ওই চার শ্রমিককে মারধরের ভিডিও ভারতীয় সামজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিও’র বরাত দিয়ে এনডিটিভি জানায়, ওই চার শ্রমিককে কয়েকজন অজ্ঞাত যুবক বেল্ট ও স্যান্ডেল দিয়ে পেটাতে থাকে।

ভিডিওতে দেখা যায়, ওই চার শ্রমিক মাটিতে বসে। তারা দুপুরের খাওয়া শুরু করার প্রায় সঙ্গে সঙ্গেই কয়েক জন ঘিরে ধরে তাদের মারতে শুরু করে। চড়-থাপ্পড়ের সঙ্গে জুতো, বেল্ট দিয়েও মারা হয় তাঁদের।

বাহেরি থানার পুলিশ কর্তা ধনঞ্জয় সিংহ জানান, একটি বাড়ি তৈরির কাজের জন্য ওই দৈনিক শ্রমিকদের এনেছিলেন এক রাজমিস্ত্রি। যে জায়গায় বসে ওই চার জন খাচ্ছিলেন, তার পাশে একটি ছোটখাট দেবস্থান রয়েছে। গাছের তলায় দেব-দেবীর মূর্তি রাখা থাকে সেখানে। মারধরের সময় প্রথমে ওই শ্রমিকরা জানান, তারা নিরামিষ খাবার খাচ্ছেন।

অপর আরেকটি ভিডিওতে দেখা যায়, পরের দিকে এক শ্রমিক স্বীকার করেন তার টিফিন কৌটোয় মহিষের মাংস ছিল। যা শুনে তাদের উপরে অত্যাচার আরও কয়েক গুণ বেড়ে যায়।

বরেলীর এসএসপি মুনিরাজ জি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিযুক্তদের মধ্যে আদেশ বাল্মীকি এবং মণীশ নামে দুই স্থানীয় যুবক ছিল। চার জন অজ্ঞাতপরিচয় যুবকও সেখানে ছিল। এদের প্রত্যেকের বিরুদ্ধেই এফআইআর দায়ের করা হয়েছে। তবে ধরা পড়েনি কেউই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ