• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রংপুরে অপহৃত শিশু আসিফ সৈয়দপুরে উদ্ধার: আটক -১

সিসি নিউজ, ২ জুন ।। রংপুর বিভাগীয় শহর থেকে পাঁচ বছরের শিশুপুত্র আসিফকে অপহরণের ৩৬ ঘন্টা পর নীলফামারীর সৈয়দপুর শহর থেকে উদ্ধার করা হয়েছে। আজ রবিবার বিকেল সাড়ে ৫টায় নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ তুলশীরাম সড়কের নাটোর দই ঘরের সামনে থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত শাহিন নামে এক অপহরণকারীকে আটক করা হয়েছে। আটক শাহিন (১৯) সৈয়দপুর শহরের কয়াগোলাহাট বসুনিয়াপাড়া ওমারু মিয়ার পুত্র।
পুলিশ জানায়, রংপুর বিভাগীয় শহরের আলমনগর খ্যারবাড়ী এলাকার মো. আশরাফ হোসেন কাল্লুর ছেলে আসিফ (৫)। ঘটনার দিন গত শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে বাড়ি সামনে থেকে নিখোঁজ হয় আসিফ। ওই দিন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজখবর করেও তার হদিস মিলেনি। পরবর্তীতে তাঁর নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে রাতে গোটা রংপুর শহরে মাইকিং করা হয়। এছাড়া আজ রবিবার সকালে শিশু আসিফের নিখোঁজের বিষয়ে রংপুর কোতয়ালী থানায় একটি জিডি করে তাঁর বাবা আশরাফ হোসেন কাল্লু।
এদিকে, ছেলে নিখোঁজের বিষয়ে থানায় জিডি করে বাড়ি ফেরার পথে তাঁর বাবার মুঠোফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী শাহিন। এরপর মুক্তিপণের টাকা পাঠানোর জন্য কয়েকটি তাকে বিকাশ নম্বরও দেয়। পরবর্তীতে মুক্তিপণের টাকা নিয়ে প্রথমে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে এবং পরে গোলাহাটে আসতে বলা হয় অপহৃত আসিফের বাবাকে। এভাবে মুক্তিপণের টাকা হস্তান্তরের স্থান নিয়ে কয়েক দফা কথা হয় অপহৃত আফিসের বাবা ও অপরণকারীর মধ্যে। এক পর্যায়ে অপহরণকারী শাহিন অপহৃত আসিফের বাবাকে টাকা নিয়ে নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ তুলশীরাম সড়কের নটোর দই ঘরের সামনে আসতে বলে। এ অবস্থায় অপহৃত আসিফের বাবা রংপুর থেকে সৈয়দপুরে এসে থানা পুলিশকে ঘটনাটি জানান এবং পুলিশের সহায়তা চান। অপহৃত আসিফের বাবার মুখ থেকে সব কথা শুনে অপহরণকারীকে হাতেনাতে ধরতে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমানের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য সাদা পোশাকে শহরের শহীদ তুলশীরাম সড়কের নাটোর দই ঘরের সামনে অবস্থান নেয়। এ সময় অপহরণকারী শাহিনের সঙ্গে অপহৃত আফিসের বাবার মধ্যে কথাবার্তার এক পর্যায়ে শাহিনকে হাতেনাতে আটক করে পুলিশ। এ সময় সেখান থেকে উদ্ধার হয় রংপুর শহরে আলমনগর খ্যারপাড়া থেকে অপহৃত শিশু আসিফ। আসিফের বাবা আশরাফ হোসেন রংপুর বিএডিসির একজন শ্রমিক। তার ৪ ছেলে ও ৪ মেয়ের মধ্যে আসিফ ৭ম সন্তান।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা শিশু আসিফ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, অপহৃত শিশু আসিফ ও অপহরণকারীকে রংপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ