• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সুলতানা ফেরদৌসীর দাফন সম্পন্ন

সিসি নিউজ, ৩ জুন ।। নীলফামারীর সৈয়দপুর সরকারি কারিগরী মহাবিদ্যালয়ের বিদ্যালয় শাখার সাবেক প্রধান শিক্ষিকা সুলতানা ফেরদৌসী আরা বেগম আর নেই। তিনি গতকাল রোববার (২জুন) রাত সাড়ে ১০টায় রংপুর শহরের চেকপোষ্ট খলিফাপাড়ার বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। তিনি বেশ কিছুদিন যাবত শ্বাষকষ্টসহ নানা রোগে ভূগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্যক আত্মীয়-স্বজন,বন্ধুবান্ধবসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার রংপুর শহরের কেরামতিয়া জামে মসজিদে বাদ জোহর তাঁর নামাজে জানাজায় অনুষ্ঠিত হয়। তাঁর নামাজে জানাজায় বিভিন্নস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমাকে রংপুরের মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর সরকারি কারিগরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক, সাবেক অধ্যক্ষ মো. আবদুস্ সালাম ও ড. আমির আলী আজাদ, সহকারি অধ্যাপক আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষিকা মিসেস্ ফরিদা বাণু গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রসঙ্গত, মরহুমা সুলতানা ফেরদৌসী আরা বেগম ছিলেন রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের জীববিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এবং সৈয়দপুর সরকারি কারিগরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মো. মনজুরুল ইসলামের সহধর্মিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ