• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মঙ্গলবার ঈদ

সিসি ডেস্ক, ৩ জুন ।। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার (৪ই জুন) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এর আগে ঈদের চাঁদ দেখা-সংক্রান্ত একটি ঘোষণা দেওয়া হয় সৌদি আরবের সুপ্রিম কোর্ট থেকে এবং খালি চোখে বা দূরবিনের সাহায্যে কেউ ঈদের চাঁদ দেখতে পেলে পার্শ্ববর্তী কর্তৃপক্ষকে জানানোর জন্য বলা হয়। চলতি বছর রমজান মাস ২৯ দিনে শেষ হবে বলে আগে জানিয়েছিলেন দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা।

এদিকে, সৌদি আরবে নেওয়া হয়েছে ঈদ উদযাপনের প্রস্তুতি। মসজিদুল হারাম মক্কা, মসজিদে নববিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও রাজধানী রিয়াদে ঈদের নামাজের জন্য তৈরি রাখা হচ্ছে ৬৬০টি মসজিদ। এ ছাড়া ৩৩টি খোলা স্থানে নামাজের ব্যবস্থা করা হবে। নারীদের জন্য নামাজের বিশেষ ব্যবস্থা থাকবে সেখানে। জেদ্দাতে প্রবাসী বাংলাদেশিদের বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে, গুরেয়ত, গুলাইল, নাজলা, চানাইয়া, বাউয়াদি, সুক হেরাসহ বিভিন্ন জায়গায় নামাজের জন্য রয়েছে ২৫০টি মসজিদ ও ৫৫টি খোলা স্থান।

ঈদের নামাজ ও সংশ্লিষ্ট বিষয়ে এরই মধ্যে মসজিদের ইমামদের নির্দেশনা দেওয়া হয়েছে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের মসজিদ বিভাগের পক্ষ থেকে। এ ছাড়া শহরগুলোর নিরাপত্তা ও পরিচ্ছন্নতার জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ