• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আজ ঈদ

সিসি নিউজ, ৫ জুন ।। আজ ঈদ।  সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।  মুসলিম সম্প্রদায়ের বড় দুই ধর্মীয় উৎসবের একটি। একমাস সিয়াম সাধনার পর ঈদের জামাতে শরিক হয়ে উৎসবে মাতবেন দেশের মুসলমানরা।

মঙ্গলবার লালমনিরহাট ও কুড়িগ্রামের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় আগের সিদ্ধান্ত সংশোধন করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। মঙ্গলবার রাত ১১টায় দ্বিতীয় দফা বৈঠক শেষে একথা জানান ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
এর আগে সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনে কমিটির প্রথম বৈঠক হয়। পরে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান দেশের আকাশে শাওয়ালের চাদ দেখা না যাওয়ায়, বৃহস্পতিবার হবে ঈদ। পরে লালমনিরহাট ও কুড়িগ্রামের জেলা প্রশাসক সেখানে চাঁদ দেখার খবর নিশ্চিত করায়, রাত সাড়ে দশটায় আবারো বৈঠক ডাকেন ধর্মপ্রতিমন্ত্রী।
এগারটায় সংবাদ সম্মেলনে তিনি জানান, সেই দুই জেলায় ১১ জন শাওয়ালের চাঁদ দেখেছেন। জেলা প্রশাসকরাও নিশ্চিত করেছেন। তাই শরিয়ত মোতাবেক বুধবারই ঈদ উদযাপন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ