• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বিনোদন কেন্দ্রে মানুষের ঢল (ভিডিও)

সিসি নিউজ, ৬ জুন।। ঈদের আনন্দ উপভোগ করতে সৈয়দপুরের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ঢল নেমেছে। সৈয়দপুর শহরে ব্যাক্তি মালিকানায় গড়ে উঠা ‘রংধনু’, ‘থিম পার্ক’ ও ‘পাতাকুঁড়ি’ বিনোদন কেন্দ্রে এখন দর্শনার্থীদের উপচেপড়া ভীড়।
ঈদের দর্শনার্থীদের আকৃষ্ট করতে বিনোদন কেন্দ্রগুলোতে নতুন করে খেলনা স্থাপন, ডেমু ট্রেন, বোট, নাগরদোলা, রেসিং কার, সুইমিং পুল, কৃত্রিম পশুপাখি ও পানির ফোয়ারা তৈরি করা হয়েছে।
দর্শনার্থীরা বলেন, সৈয়দপুরের বিনোদন কেন্দ্রগুলো নতুন। রংধনু ও থিম পার্কের পরিবেশ ভালো লেগেছে। থিম পার্কে শিশুদের জন্য অনেক খেলনা রয়েছে। সিসি ক্যামেরা বসানো হয়েছে। এখানে পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর পরিবেশ রয়েছে।
ধুমপান মুক্ত সৈয়দপুর থিম পার্কের পরিচালক আসাদ জাহান সাগর জানান, সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে নিজস্ব সেচ্ছাসেবক দলের পাশাপাশি সিসি ক্যামেরার আওতায় নেয়া হয়েছে পুরো বিনোদন কেন্দ্র।
নীলফামারী পুলিশ সুপার আশরাফ হোসেন জানান, প্রচুর দর্শনার্থীর সমাগমের কথা মাথায় রেখে বিনোদন কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ।

ভিডিও দেখতে ক্লিক করুন :


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ