• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঠাকুরগাঁয়ে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে মাদক ব‌্যবসায়ী নিহত

ঠাকুরগাঁও, ৬ জুন।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে মনিরুল ইসলাম বাবুল নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

বুধবার দিবাগত রাত ২টায় ফকিরগঞ্জ এলাকার বঙ্গবন্ধু বাজারের পাশে এ ঘটনা ঘটে।

এর আগে মঙ্গলবার রাতে বাবুলকে মদ ও ফেনসিডিলসহ আটক করা হয় বলে জানিয়েছে বিজিবি। বাবুল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার উত্তর সুজালপুর গ্রামের মৃত মাইদুল ইসলামের ছেলে।

দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গাজী নাহিদ উজ জামান বলেন, গত মঙ্গলবার ফকিরগঞ্জ সীমান্ত এলাকা থেকে ১১২ বোতল ফেনসিডিল, এক বোতল মদসহ মনিরুল ইসলাম বাবুল আটক হয়। তার স্বীকারোক্তি মতে বুধবার রাতে বিজিবি অভিযান চালাতে গেলে ফকিরগঞ্জ বঙ্গবন্ধু বাজারের পাশে একটি ফাঁকা ক্ষেতের কাছে পৌঁছালে ওৎপেতে থাকা মাদক ব্যবসায়ীরা দেশীয় অস্ত্র নিয়ে বিজিবির ওপর আক্রমণ করে।

এ সময় বিজিবি পাল্টা গুলি করে। এতে ঘটনাস্থলে মারা যান মনিরুল ইসলাম বাবুল। অভিযানে ৭৫ বোতল ফেনসিডিল ও একটি দেশীয় অস্ত্র, দা ও ২২ হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানান বিজিবির এই অধিনায়ক।

পরে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে পাঠায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ