ডিমলা, ৭ জুন।। নীলফামারী জেলার ডিমলা থানা পুলিশ বৃহস্পতিবার বিকালে দোহলপাড়া রাস্তায় গোপন সংবাদের ভিত্তিতে দীন নাথ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। দীন নাথ উপজেলার খগা খড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ী গ্রামের মৃত যতীষ চন্দ্র নাথ রায় এর পুত্র।
ডিমলা থানার এসআই রাশেদুজ্জামান জানান, আটককৃত ব্যক্তির কাছে একটি বাজার করা ব্যাগে তল্লাসী চালিয়ে ভারতীয় ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। দীন নাথ টুনিরহাট বাজারে দীর্ঘদিন যাবত মোটরসাইকেল গ্যারেজ পরিচালনা করে। এরই অন্তরালে প্রশাসন ও স্থানীয় জনসাধারণকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছে।
এ বিষয়ে ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে।