• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

সিসি নিউজ, ৮ জুন।। তিন দেশে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা পৌনে এগারোটায় তাঁকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। শুক্রবার রাতে ফিনল্যান্ড থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি।
বাসস জানায়, কাতার এয়ারলাইন্সের একটি বিমান ফিনল্যান্ডের সময় সন্ধ্যা ৬ টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে দোহার উদ্দেশে হেলসিংকি আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। কাতারের রাজধানী দোহায় কিছুক্ষণের যাত্রা বিরতির পর বিমান বাংলাদেশের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিনল্যান্ডে ছিল প্রধানমন্ত্রীর ত্রিদেশীয় সফরের তৃতীয় ও চূড়ান্ত সফর। এর অংশ হিসেবে তিনি ৪ জুন ফিনিশ প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং ৫ জুন অল ইউরোপিয়ান আওয়ামী লীগ ও ফিনল্যান্ড আওয়ামী লীগ তাঁর সম্মানে আয়োজিত সংবর্ধনায় যোগ দেন।
সৌদি আরবে তিন দিনের সফর শেষে শেখ হাসিনা গত ৩ জুন ত্রিদেশীয় সফরের দ্বিতীয় গন্তব্য জেদ্দা থেকে হেলসিঙ্কি পৌঁছেন। সৌদি আরবে তিন দিনের সফরকালে প্রধানমন্ত্রী বাদশাহর আমন্ত্রণে মক্কায় অনুষ্ঠিত ১৪তম ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দেন। এছাড়া তিনি মক্কায় পবিত্র ওমরাহ পালন এবং মদিনায় প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:)-এর রওজা জিয়ারত করেন।
প্রধানমন্ত্রী গত ২৮মে ত্রিদেশীয় সফরের প্রথম গন্তব্য জাপানের রাজধানী টোকিও যান। জাপানে চারদিন অবস্থানকালে শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আড়াই বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় চুক্তিসহ ৪০টি ওডিএ চুক্তি স্বাক্ষর করেন। এছাড়া প্রধানমন্ত্রী – ফিউচার ফর এশিয়া বিষয়ক নিক্কেই সম্মেলনেও যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ