• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

নিউ ইয়র্কে ‘হামলা চেষ্টার’ অভিযোগে বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক, ৮ জুন।। নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে ‘হামলা চেষ্টার’ অভিযোগে বাংলাদেশি তরুণ আশিকুল আলমকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ২২ বছর বয়সী আশিকুল আলম যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী। তিনি কুইন্সের জ্যাকসন হাইটসে বসবাস করেন। তবে এখনই তার বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগসাজশের কোনও অভিযোগ আনা হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। তবে আদালতে তোলার পর সেখানে তার বিরুদ্ধে এ সংক্রান্ত অভিযোগ আনা হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক নিউ ইয়র্ক পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, আশিকুলের ওপর অনেক দিন ধরেই নজর রাখা হচ্ছিল। ছদ্মবেশী এজেন্টরা পরিকল্পিতভাবে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। আশিক এই এজেন্টদের একজনের কাছ থেকে অস্ত্র কেনার চেষ্টা করছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এফবিআই ও নিউ ইয়র্ক পুলিশ যৌথভাবে আশিকুলকে গ্রেপ্তার করে। তবে এফবিআই এ ব্যাপারে এখনই কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলের ব্রুকলিন কার্যালয়ের মুখপাত্রও এই ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।

ম্যানহাটনে অবস্থিত টাইমস স্কয়ারে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ২০১৭ সালে সেখানে পাইপ বোমা হামলা চালায় বাংলাদেশি তরুণ আকায়েদ উল্লাহ। পরে পুলিশ তাকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-র সমর্থক বলে দাবি করে।

একই বছরের মে মাসে টাইমস স্কয়ারে এক ব্যক্তি পথচারীদের ওপর গাড়ি তুলে দেন। এতে ১৮ বছর বয়সী এক তরুণী নিহত এবং অন্তত ২০ জন আহত হন। এর আগে ২০১০ সালে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ প্রতিরোধ করে আইনশৃঙ্খলা বাহিনী। ওই ঘটনায় ফয়সাল শেহজাদ নামের এক ব্যক্তিকে কেনেডি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তিনি দুবাই পালানোর চেষ্টা করছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ