• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে শুরু হলো কৃষি শুমারী

বিশেষ প্রতিনিধি, ৯ জুন।। নীলফামারী জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিনের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে কৃষি শুমারী-২০১৯ শুরু হয়েছে নীলফামারীতে।
রোববার সকালে ডিসির বাংলোয় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় পরিসংখ্যান বিভাগের উপ-পরিচালক আতাউর রহমান, সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সাজেদুর রহমান উপস্থিত ছিলেন।
ডিসির কৃষি সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন গণনাকারী জোবেদা আকতার জবা। এরআগে ডিসি অফিস থেকে বনার্ঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জেলা পরিসংখ্যা অফিস সুত্র জানায়, ৯জুন থেকে শুরু হওয়া শুমারী শেষ হবে ২০জুন।
মাঠ পর্যায়ে কৃষি শুমারী কার্যক্রম পরিচালনার জন্য জেলার ছয় উপজেলায় কাজ করছেন ২হাজার ২৩৭জন। তাদের তদারক করবেন ২৬জন জোনাল অফিসার। নিয়োগ হওয়া গণনাকারী ও সুপারভাইজারদের দুই ব্যাচে তিনদিন করে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক আতাউর রহমান জানান, প্রতিটি সাধারণ খানা কৃষি শুমারীর হিসেবে আসবে। এক্ষেত্রে কোন প্রতিষ্ঠান কিংবা ম্যাচ থাকছে না এর আওতায়।
কৃষি, শস্য ও মৎস্য এবং খামার সংক্রান্ত তথ্যের ডাটাবেইজ তৈরির লক্ষ্যে সরকারী উদ্যোগে সারাদেশে একযোগে এই শুমারী শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ