• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে সমন্বিত কৃষক ফোরামের মানববন্ধন

নীলফামারী, ১১ জুন।। কৃষি পণ্যের নায্য মুল্য নিশ্চিত করণের দাবীতে নীলফামারীতে মানববন্ধন করেছে সমন্বিত কৃষক ফোরাম।
মঙ্গলবার সকাল(১১জুন) সাড়ে দশটা থেকে সাড়ে এগারটা পর্যন্ত জেলা শহরের চৌরঙ্গি মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রতিবন্ধি কৃষকসহ বিভিন্ন কৃষক সংগঠনের নেতারা অংশগ্রহণ করে একাত্মতা প্রকাশ করে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন আয়োজক ফোরামের সভাপতি আসাদুল হক। বক্তব্য দেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি নাসরিন জাহান, সহ-সাধারণ সম্পাদক ফজলার রহমান ও সদস্য আবু বক্কর সিদ্দিক।
নীলফামারী সদরের গোড়গ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ গ্রামের প্রতিবন্ধি কৃষক নুর আমিন বলেন, বর্গায় নিয়ে দেড় বিঘা জমিতে(৪৫শতক) এবারে ধান আবাদ করেছি।
বাজারে দাম নেই। উৎপাদন খরচই তুলতে পারছি না। এমনিতে প্রতিবন্ধি মানুষ। নেই কোন সুযোগ সুবিধা আমাদের জন্য।
উৎপাদনের জন্য কৃষি যন্ত্রপাতিতে সহায়তা করা হলে আমার মত হাজার হাজার প্রতিবন্ধি কৃষকের উপকার পেতো।
সমন্বিত কৃষক ফোরামারে সভাপতি আসাদুল হক বলেন, কৃষি পণ্যের নায্য দাম নিশ্চিত করণের পাশাপাশি কৃষিতে প্রতিবন্ধিদের সহায়তা প্রদান এবং প্রতিবন্ধি বান্ধব কৃষি বান্ধব উপকরণ দেয়ার ব্যবস্থা করতে হবে।
নীলফামারী সদর উপজেলা ছাড়াও ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলার কৃষক নেতা, কৃষি সংগঠন ও প্রতিবন্ধি কৃষকরা অংশগ্রহণ করেন এতে।

নুর আলম/নীলফামারী/০১৭১৪৫৩৬৬৮৬/১১জুন’২০১৯ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ