• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ওসি মোয়াজ্জেমের পালানো বন্ধে হিলি সীমান্তে সতর্কতা

সিসি ডেস্ক, ১২ জুন।। নুসরাত হত্যা মামলার অন্যতম অভিযুক্ত সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তিনি যাতে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যেতে না পারেন সেজন্য হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও হিলি সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে পুলিশ ও বিজিবি।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, ওসি মোয়াজ্জেম হোসেন যেন কোনোভাবেই এই পথ ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারেন এ সংক্রান্ত একটি নির্দেশনা আমরা পেয়েছি। এরই মধ‌্যে আমরা তার নাম ব্লক করে দিয়েছি। তিনি কোনোভাবেই এই পথ দিয়ে ভারতে যেতে পারবেন না।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার চান মিয়া জানান, আমরা সীমান্তে সবসময় সতর্কাবস্থায় থাকি। এরপরও কোনও অপরাধী যেন সীমান্ত অতিক্রম করতে না পরে তার জন্য আমরা সীমান্তে টহল ব্যবস্থা জোরদারের পাশাপাশি বাড়তি টহলের ব্যবস্থা করেছি। সেই সঙ্গে সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় চলাচলরত ব্যক্তিদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে।

সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফির বক্তব্য গ্রহণের ঘটনা ভিডিও ধারণ ও তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

উৎস: কালেরকন্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ