• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাতের ট্রেন দিনে: ভোগান্তিতে নীলসাগরের যাত্রী

সিসি নিউজ, ১৬ জুন।। ঈদের পর থেকে ঢাকা-চিলাহাটি রেলপথে চলাচলকারী আন্তঃনগর ট্রেন নীলসাগর এক্সপ্রেসের সিডিউল বিপর্যয় ঘটেছে। রাতের ট্রেন সকালে এবং সন্ধ্যার ট্রেন ভোর বেলায় যাতায়াত করছে। এতে এই রেলপথে চলাচলকারী ট্রেন যাত্রী সীমাহীন দূর্ভোগে পড়েছে।
চিলাহাটি স্টেশন সূত্রে জানা গেছে, শনিবার ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস সন্ধ্যা ৬টায় চিলাহাটিতে পৌছানোর সময় থাকলেও তা নিদ্দিষ্ট সময়ের ১০ ঘন্টা পর আজ রোববার ভোর ৬টায় পৌছে।
ফলে এই ট্রেনের চিলাহাটি, ডোমার, নীলফামারী ও সৈয়দপুর স্টেশনে শনিবার রাত সাড়ে ১০টার ঢাকাগামী যাত্রীরা আজ রোববার সকাল পর্যন্ত ট্রেনের অপেক্ষায় বসে থাকে। দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা প্লাটফর্মে অথবা আবাসিক হোটেলে রাত্রীযাপন করে।
সৈয়দপুর স্টেশন মাস্টার শওকত আলী জানান, রাত ১০টা ২৭ মিনিটে সৈয়দপুর স্টেশন থেকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার জন্য নির্ধারিত সময় থাকলেও ট্রেনটি ১০ ঘন্টা বিলম্বে আজ রোববার সকাল ৮টা ৪০ মিনিটে এ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
এ প্রসঙ্গে রেলের পশ্চিমাঞ্চলের চিফ সিগন্যাল এন্ড টেলিকম ইঞ্জিনিয়ার অসীম কুমার তালুকদার বলেন, ঢাকা-চিলাহাটি রেলপথের অনেক রেলস্টেশন বন্ধ হয়ে যাওয়ায় দুটি ট্রেনের ক্রসিং দিতে বিলম্ব হচ্ছে ট্রেনের সূচী। তাছাড়া রেলপথের এই রুটে নীলসাগর ট্রেন একজোড়া থাকলে হয়তো এ সমস্যা হতো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ