• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টেকনাফে বন্দুকযুদ্ধে ৩ মাদক ব্যবসায়ী নিহত

কক্সবাজার, ১৬ জুন।। কক্সবাজারের টেকনাফ উপজেলায় র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ৩ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। বন্দুকযুদ্ধের এ ঘটনায় জাহাঙ্গীর ও সোহেল নামে র‍্যাবের দু’জন সদস্য আহত হয়েছেন। র‍্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মীর্জা শাহেদ মাহতাব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রবিবার ভোর রাতে উপজেলার শামলাপুরের দুর্গম পাহাড়ি এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা, চারটি দেশীয় বন্দুক (এলজি) ও ২১ রাউন্ড কার্তুজ জব্দ করেছে র‌্যাব।

নিহত মাদক ব্যবসায়ীরা হলো- কক্সবাজার পৌরসভার চৌধুরী পাড়ার দিল মোহাম্মদ (৪২), একই এলাকার ইউনূছের ছেলে রাশেদুল ইসলাম (২২) ও চট্টগ্রামের আমিরাবাদের মাস্টারহাট এলাকার আবুল কাশেমের ছেলে শহিদুল ইসলাম (৪২)। নিহত তিনজনই তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী।

লেফটেন্যান্ট কমান্ডার মীর্জা শাহেদ মাহতাব বলেন, রবিবার ভোরে গোপন সংবাদেরর ভিত্তিতে খবর পেয়ে র‍্যাবের একটি দল টেকনাফে শামলাপুর পাহাড়ি এলাকায় ইয়াবা উদ্ধারে যায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালালে একপর্যায়ে ইয়াবা ব্যবসায়ীরা পিছু হটে। পরে ঘটনাস্থলে র‍্যাব তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ