• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মান্দায় মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ট্রাক্টর চালক নিহত

নওগাঁ ।। নওগাঁর মান্দায় মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক্টর চালক বাবু (২৮) নিহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঘাটকৈর নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত বাবু কুসুম্বা ইউনিয়নের ছোট-বেলালদহ গ্রামের সামসুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক উপজেলার ফেরিঘাট থেকে ট্রাক্টর নিয়ে চালক বাবু নিয়ামতপুরের দিকে যাচ্ছিলেন। ফেরিঘাট-নিয়ামতপুর সড়কের ঘাটকৈর নামক স্থানে রাস্তার বাঁকে বিপরীত দিক থেকে এক মোটরসাইকেল আরোহী আসছিলেন। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক্টর রাস্তার নিচে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক বাবু গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ