• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আগের জেলাতেই থাকছেন ১২ জেলা প্রশাসক

ঢাকা, ১৭ জুন।। পদোন্নতি পেয়ে বদলির আদেশ পাওয়া ১২ জেলা প্রশাসককে (ডিসি) আগের জেলাতেই রাখার পক্ষে সরকার। তাই আগের আদেশ বাতিল করে বর্তমানে দায়িত্বরত জেলাতেই তাদের একই পদে পুনর্বহাল করে পৃথক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহম্মদ শাহীন ইমরানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

বদলি না হওয়া এই জেলা প্রশাসকরা হলেন-সিরাজগঞ্জের ডিসি কামরুন নাহার সিদ্দিকা, মুন্সিগঞ্জের ডিসি শায়লা ফারজানা, রাজবাড়ীর ডিসি মো. শওকত আলী, বাগেরহাটের ডিসি তপন কুমার বিশ্বাস, ময়মনসিংহের ডিসি ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, যশোরের ডিসি মো. আব্দুল আউয়াল, মৌলভীবাজারের ডিসি মো. তোফায়েল ইসলাম ও রংপুরের ডিসি এনামুল হাবিব, নারায়ণগঞ্জের ডিসি রাব্বী মিয়া, গোপালগঞ্জের ডিসি মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, ফরিদপুরের ডিসি উম্মে সালমা তানজিয়া ও গাজীপুরের ডিসি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

জানা গেছে, ১১ জুন উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়া এই ১২ সরকারি কর্মকর্তাকে তাদের আগের পদ ও কর্মস্থলে ‘ইনসিটু পদায়ন’ (আগের পদে পুনর্বহাল) করেছে সরকার। এর ফলে এই ১২ আমলা এর আগে যেসব জেলায় জেলা প্রশাসক (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন তারা সেসব জেলাতেই ডিসি হিসেবে দায়িত্ব পালন করবেন।এর আগে, গত ১১ জুন ১৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ