• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে প্রয়াত শিক্ষক রঞ্জন রায়ে স্মরণে শোক সভা

সিসি নিউজ, ১৮ জুন ।। নীলফামারীর সৈয়দপুরে হাজারীহাট স্কুল ও কলেজের রসায়নবিদ্যা বিষয়ের সিনিয়র প্রভাষক প্রয়াত রঞ্জন কুমার রায়ের স্মরণে এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) কলেজের উদ্যোগে ওই স্মরণ সভার আয়োজন করা হয়।
হাজারীহাট স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. মনসুর আলী চৌধুরীর সভাপতিত্ব্ েউক্ত স্মরণ সভায় স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী।
এতে অন্যদের মধ্যে আলোচনা অংশ নেন কলেজের সহকারি অধ্যাপক মো. আনোয়ার হোসেন ও মো. মোস্তাফিজুর রহমান, প্রভাষক মো. জিয়াউর রহমান, আব্দুল মোকাদ্দেম সিদ্দিকী মো. রফিকুল ইসলাম প্রমূখ।
স্মরণ সভায় বক্তারা প্রয়াত প্রভাষক রঞ্জন কুমার রায়ের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
কলেজের প্রভাষক মো. মাহবুব আল মাহী’র উপস্থাপনায় স্মরণ সভায় কলেজ পরিচালনা পর্ষদের সদস্য , শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
একই দিন কলেজের শিক্ষকদের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাজারীহাট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. সাখাওয়াৎ হোসেন।
প্রসঙ্গত, নীলফামারীর সৈয়দপুরে হাজারীহাট স্কুল ও কলেজের রসায়নবিদ্যা বিষয়ের সিনিয়র প্রভাষক রঞ্জন কুমার রায় দূরারোগ্যব্যাধিতে আক্রান্ত হয়ে গত ২৬ মে রাত ৯ টায় রংপুরস্থ ডক্টরস্ কমিউনিটি হাসপাতালে পরলোকগমন ত্যাগ করেন। পরদিন উপজেলার বোতলাগাড়ী ইউপির সোনাখুলী গ্রামের বাড়ি সংলগ্ন পারিবারিক শ্মশানে তাকে দাহ্য করা হয়েছে। গত ৭ জুন প্রয়াত রঞ্জন কুমার রায়ের পারলৌকিক ক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ