• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে চুরির অপরাধে বাবা পুড়িয়ে দিলেন সন্তানের হাত

সিসি নিউজ, ২১ জুন ।। পকেটের ১০০ টাকা চুরির অপরাধে ছেলের হাতে রশি বেঁধে তাতে পেট্ট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন বাবা। এতে ছেলের দুই হাত আগুনে পুড়ে যায়। এ ঘটনাটি ঘটেছে বুধবার (১৯ জুন) নীলফামারীর সৈয়দপুরে চামড়া গুদাম ক্যাম্পে।

পেশায় কাঠ মিস্ত্রী মাহমুদ আলী (৫৫) শহরের চামড়া গুদাম বিহারী ক্যাম্পের বাসিন্দা। তাঁর ছেলে ও নিয়ামতপর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রণির ছাত্র মামুন (৮)।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মামুন বাবার পকেট থেকে ১০০ টাকা চুরি করে। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন তাঁর বাবা। পরে ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়ার কথা বলে বাসা থেকে বের হন। পথে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নিয়ে গিয়ে ছেলের দু’হাত দড়িতে বাঁধেন এবং বোতলে করে আনা পেট্টল ঢেলে দেন দড়ির উপর। এরপর আগুন জ্বালিয়ে দেন বাবা। শিশুটির চিৎকার শুনে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর পরই পলাতক রয়েছে ছেলেটির বাবা।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি অমানবিক। আমরা গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছি। ছেলেটির বাবা পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয় নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ