• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইন্দোনেশিয়ায় দিয়াশলাই গুদামে আগুন, নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক, ২১ জুন ।। ইন্দোনেশিয়ার একটি দিয়াশলাই গুদামে অগ্নিকাণ্ডে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত তিনজন শিশু রয়েছে।

আজ শুক্রবার (২১ জুন) বিকেলে উত্তর সুমাত্রার বিনজাই শহরের একটি দিয়াশলাই গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গুদামটি যে বাড়িতে অবস্থিত তা বাসস্থান এবং দিয়াশলাই কারখানা ও এর গুদাম হিসেবে ব্যবহৃত হতো।

উত্তর সুমাত্রার দুর্যোগ সংস্থার প্রধান রিয়াদিল লুবিস বলেন, অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। এতক্ষণে আগুন নিভে গেছে। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে। আমরা সেখানে অগ্নি নির্বাপণ দল পাঠিয়েছি।

টিভি ফুটেজে উত্তর সুমাত্রার বিনজাই শহরের ঘর থেকে কুণ্ডলী পাকিয়ে কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

অগ্নিকাণ্ডের সময় মসজিদে জুমা পড়তে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা বুডি জুলকিফলি। তিনি বলেন, যখন আমি জুমা পড়তে যাচ্ছিলাম, তখনই এই বিস্ফোরণের শব্দ শুনতে পাই। কিন্তু কী বিস্ফোরিত হয়েছে, তা জানতে পারিনি।

বিনজাই পুলিশ প্রধান নুগরোহো থ্রি নুয়ান্তো বলেন, একটি গ্যাস ক্যানিস্টার বিস্ফোরিত হয়ে সম্ভবত এই আগুন লাগার ঘটনা ঘটেছে। কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, আমরা এখনো হতাহতদের শনাক্ত করে যাচ্ছি। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। আগুন থেকে তিন ব্যক্তি পালিয়ে বেঁচেছেন।

স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান ইরওয়ান শেয়ারি বলেন, সম্ভবত শিশুদের শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। নিহতদের শরীর পুরোপুরি পুড়ে যাওয়ায় তাদেরকে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

সূত্র : গালফ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ