• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প

সিসি নিউজ, ২১ জুন।। রোটারী ক্লাব অব সৈয়দপুরের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার শহরের পৌরসভা সড়কস্থ রোটারী চক্ষু হাসপাতালে ওই ক্যাম্পের আয়োজন করা হয়। সকালে ওই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিতঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব ইন্টারন্যাশনাল ডি-৩২৮১ এর ডেপুটি গভর্ণর বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন রোটারিয়ান অধ্যাপক ডা. আলহাজ্ব মো. শরীফুল আলম চৌধুরী পিএইচএফ।
রোটারী ক্লাব অব সৈয়দপুর এর প্রেসিডন্টে বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান মো. দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজক কমিটির চেয়ারম্যান রোটারিয়ান মো. মাহ্ফুজার রহমান রুবেল।
অনুষ্ঠানে শহরের শহীদ তুলশীরাম সড়কের পপুলার ল্যাব অ্যান্ড মিশন জেনালের হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. দেলোয়ার হোসেনসহ আমন্ত্রিত অতিথি, সুধীজনসহ রোটারী ক্লাব অব সৈয়দপুর এর সদস্যরা উপস্থিত ছিলেন।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পে আসা আড়াই শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাসেবা দেওয়া ছাড়াও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধপত্র সরবরাহ করা হয়েছে। বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞও সার্জন অধ্যাপক ডা. আলহাজ্ব মো. শরীফুল আলম চৌধুরী পিএইচএফ এর নেতৃত্বে ডা. নাজমুল হক, ডা. রায়হান তারেক, ডা. রাইসুল কবীর (আসাদ), ডা. নাজমুস্ সাকির (নয়ন) ডা. রাবেয়া আমীর (ভ্রমর), ডা. মো. আশিকুর রহমান (অপু) সহ ১০ জন চিকিৎসক ফ্রি মেডিক্যাল ক্যাম্পে আগত রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ