• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সৈয়দপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু

 সিসি নিউজ, ২৩ জুন ।। নীলফামারীর সৈয়দপুরে ইউনিয়ন পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। আজ রোববার (২৩ জুন) উপজেলার ২ নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সকালে হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী।
টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে হাজারীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আছাদুল হক চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রতিষ্ঠানের প্র্রধান শিক্ষক আবুল বাশার মো. মুহিউদ্দিন।
এতে পূর্ব বেলপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, কুমারগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুল ইসলাম, তিনপাই – ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. ওমর ফারুকসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ১৩ টি বিদ্যালয় অংশ নিচ্ছেন। রোববার টুর্নামেন্টের প্রথম রাউন্ডে পূর্ব বেলপুকুর সাতপাই সরকারি প্রাথমিক বিদ্যালয় দল বনাম আফতাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দল পরস্পরের মুখোমুখি হয়। এতে আফতাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দল বিজয়ী হয়েছে। (ছবি আছে)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ