• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২০

চট্টগ্রাম, ২৬ জুন ।। চট্টগ্রামের পটিয়ায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত নারী ও শিশুসহ অন্তত ২০ জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পটিয়া পৌরসভার পিটিআই ট্রেনিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের সবাই ওই মাইক্রোবাসের যাত্রী।

একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরিত হয়। দগ্ধদের মধ্যে ১৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই সাতকানিয়ার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১০টার দিকে একটি মাইক্রোবাস পটিয়া পৌরসভার পিটিআই এলাকায় এলে একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। মুহূর্তের মধ্যে মাইক্রোবাসটিতে বিস্ফোরণ ঘটে ও আগুন ধরে যায়। স্থানীয় লোকজন তাদের দ্রুত উদ্ধার করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দগ্ধদের পটিয়া হাসপাতালে নিয়ে যায়। এরপর এদের মধ্যে ১৭ জনের অবস্থা আরো আশংকাজনক হতে থাকলে তাদের চমেক হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

চমেকের বার্ন ইউনিটের সহকারী রেজিস্টার নারায়ণ ধর বলেন, রাত সাড়ে ১১টা থেকে রোগীদের এখানে আনা হয়। এখন পর্যন্ত ১৭ জন দগ্ধ রোগী ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শিশুও রয়েছে। কয়েকজনের শরীর ২৫ শতাংশের বেশি পুড়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ