• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আদিতমারীতে ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে নিহত ২

লালমনিরহাট, ২৬ জুন ।। লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো সাতজন।

বুধবার সকাল ৮টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার পলাশী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার কাকিনা ওয়াবদা বাজার এলাকার বিষনাথ রায়ের ছেলে নান্দু চন্দ্র রায় (৫৫) ও একই গ্রামের নুর উদ্দিনের ছেলে অটোরিকশা চালক রবিউল ইসলাম (৪২)।

আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পরীক্ষায় অংশ নিতে অভিভাবকসহ কালীগঞ্জের ওয়াবদা বাজার গ্রামের আটজন একটি অটোরিকশা রিজার্ভ নিয়ে লালমনিরহাট পুলিশ লাইন যাচ্ছিলেন। পথিমধ্যে পলাশী বাজারে বিপরীতমুখি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশা চালক রবিউল ও যাত্রী নান্দু চন্দ্র মারা যান।

তিনি বলেন, আহত হন অটোররিকশার আরো সাতজন যাত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে আদিতমারী ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ