• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মেহেদী হাসান উজ্জল, ফুলবাড়ী।। দিনাজপুরের ফুলবাড়ীতে আজ বৃহস্পতিবার বিকেলে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত এবং ১ জন মারাত্মক ভাবে আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় পৌর এলাকার চাঁদপাড়া কালভার্ট সংলগ্ন স্থানে দাদুল চকিয়াপাড়া উচ্চ বিল্যালয়ের শরীর চর্চা শিক্ষক জালাল উদ্দিন (৫৫) ও তার স্ত্রী আদমপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফেরদৌসি আরা স্কুল ছুটির পর একটি মোটরসাইকেলে ফুলবাড়ী আসার পথে ওই স্থানে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই জালাল উদ্দিনের মৃত্যু হয় এবং অপর মটর সাইকেল চালক মেহেদি (২০) কে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। মোটরসাইকেলের অপর আরোহী ফেরদৌসি আরা (৪৫) কে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত জালাল উদ্দিন ফুলবাড়ী উপজেলার চকিয়াপাড়া আদমপুর গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে এবং মেহেদি পৌর এলাকার দক্ষিণ কৃষ্টপুর গ্রমের মোশারফের ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফকরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ