• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ব্রাজিলে বারে বন্দুকধারীদের গুলিতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক, ৩০ জুন ।। ব্রাজিলের রিও ডি জেনিরোর বেলফোর্ড রোক্সো শহরের একটি বারে (পানশালা) বন্দুকধারীদের গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। কর্মকর্তারা জানান, গতকাল শনিবার স্থানীয় সময় রাতে ওই বারে অস্ত্রসহ একদল লোক ঢুকেই এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। এর পর আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে, এ ঘটনায় অন্তত চারজন নিহত ও সাতজন আহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।এদিকে কী কারণে এ গোলাগুলির ঘটনা ঘটেছে, তা জানাতে পারেনি কর্তৃপক্ষ।ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম শহর রিও ডি জেনিরোতে প্রায়ই প্রতিপক্ষ দল, পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ