• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেহ ব্যবসার অভিযোগে ৭ অভিনেত্রী আটক

সিসি ডেস্ক, ১ জুলাই ।। দেহ ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বলিউডের ৭ অভিনেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতারকৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি। গ্রেফতারকৃতরা প্রত্যেকেই বলিউড মুভি বা ছোট পর্দার অভিনেত্রী বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মুম্বাইয়ের আলিবাগের বিলাসবহুল একাধিক বাংলোতে দেহ ব্যবসা চলতো। সেখানেই অভিযান চালিয়ে বেশ কয়েকজন নারীকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ৭ জন বলিউড অভিনেত্রী রয়েছেন।

খবরে জানানো হয়, মহারাষ্ট্র পুলিশ গোপন সূত্রে রায়গড় জেলার আলিবাগের ওই বাংলোগুলোতে দেহ ব্যবসা চক্রের খোঁজ পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গণমাধ্যমগুলোর খবরে আরও বলা হয়, আলিবাগের দুটি বাংলো চিহ্নিত করে সেখানকার নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্মকর্তারা। এর পর দালালদের নম্বর জোগাড় করে পরিচয় গোপন করে তাদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ।

পুলিশ খদ্দের সেজে ছদ্মবেশ ধারণ করে দালালদের সঙ্গে কথা অনুযায়ী নির্দিষ্ট সময়ে আলিগড়ের দুই বাংলোতে যায়। এসময় দালালসহ অভিনেত্রীরা আসার পর প্রত্যেককে গ্রেফতার করা হয়।

এর মধ্যে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে পার্টিতে মাদক বিক্রির অভিযোগে। সেখান থেকে ২৮ গ্রাম কোকেন উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ