বীরগঞ্জ প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে বালুর ট্রলীর চাপায় দুই স্কুল ছাত্র নিহত হয়েছে। তারা উপজেলার পাল্টাপুরের সনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র।
আজ (সোমবার) বেলা ১২টার দিকে বীরগঞ্জ হতে মোটরসাইকেলে বাড়ী ফিরার পথে ভোগডমা এলাকার বেলতলী বাজার সংলগ্ন স্থানে বিপরিত দিক জয়ন্তিয়া ঘাট হতে আসা বালুর ট্রলীর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহত দুই বন্ধু পাল্টাপুর ইউনিয়নের ভোগডমা গ্রামের আব্দুল লতিফের পুত্র মারুফ (১৭) ও পাল্টাপুর মাদ্রাসামোড় এলাকার আনোয়ারুলের পুত্র রানা (১৭)।
এ ঘটনার পর এলাকাবাসী বালুর ট্রলীটি আটক করে বীরগঞ্জ থানা পুলিশ হাতে তুলে দেয়।