• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান ধর্মঘট

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারী কোষাগার থেকে শতভাগ বেতন প্রদানের দাবীতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন ফুলবাড়ী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ।
পৌরসভা সার্ভিস (কর্মকর্তা-কর্মচারী) এসোসিয়েশনের কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৫টা প্রর্যন্ত পৌরসভার প্রধান ফটকে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করেন।
পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের ফুলবাড়ী শাখার সভাপতি (কর নিদ্ধারক) শহিদুল ইসলামের সভাপতিত্বে ও এসোসিয়েশনের সাধারন সম্পাদক (প্রধান করআদায়কারী) আব্দুর রশিদ এর সঞ্চলনায় বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌরসভার ভারপ্রাপ্ত সচিব সহকারী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন। প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গির আলম, এসোসিয়েশনের সহ-সাধারন সম্পাদক শেখ সাহার আলী মতি, লাইসেন্স পরিদর্শক পরিমল চন্দ্র প্রমুখ।
বক্তাগণ বলেন, তারা সরকারের উন্নায়ন কর্মকান্ড বাস্তবায়নের জন‌্য সরকারী বিধি অনুযায়ী চাকুরী করলেও সরকার থেকে কোন বেতন ভাতা পান না। পৌরসভার রাজস্ব্য দ্বারা বেতন ভাতা নেয়ায় কখনো বেতন পান কখনো পাননা। তারা বলেন গত ৫ মাস থেকে ফুলবাড়ী পৌর মেয়র তাদের বেতন দেয়নি, এখন তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এজন্য তারা সরকারী কোষাগার থেকে বেতন ভাতা ও অবসরভাতা পরিশোধের দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ