• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আত্রাইয়ে বিয়ে করতে এসে শ্বশুরসহ বর শ্রীঘরে

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) ।। নওগাঁর আত্রাইয়ে বিয়ে করতে এসে কনের বাবাসহ বরও তার বন্ধুকে একমাসের কারাদন্ডাদেশ দিয়ে শ্রীঘরে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত।মঙ্গলবার রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মো.ছানাউল ইসলাম এ নির্দেশ দেন। বুধবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন, বর মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামের মো. হোসেন আলীর ছেলে মো. ইসরাফিল আলম (২০), শ্বশুর হাটকালুপাড়া গ্রামের মৃত মো. জাদনের ছেলে মো. আব্দুল করিম (৪৮)ও বন্ধু বিলচিকলা গ্রামের মো. ইমরানের ছেলে মো. হেলফর হোসেন (২২)।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন বলেন, মঙ্গলবার বিকেলে উপজেলার হাটকালুপাড়া গ্রামে বাল্য বিয়ে অনুষ্ঠিত হচ্ছে এমন সংবাদ পেয়ে আত্রাই থানার এসআই প্রদীপ কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে তিনজন কে গ্রেফতার করে।পরে আটককৃতদের মঙ্গলবার রাতে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বাল্য বিয়ে নিরোধ আইনে কনের বাবা, বর ও বরের বন্ধু প্রত্যেককে একমাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ