• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রেলওয়ের নতুন মহাপরিচালক মো. শামছুজ্জামান

ঢাকা, ৪ জুলাই ।। বাংলাদেশ রেলওয়ের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো. শামসুজ্জামান।

বুধবার রেলপথ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আজ বৃহস্পতিবার  থেকে নতুন দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে অবসর নেন ডিজি কাজী মো. রফিকুল আলম।

তিনি নতুন দায়িত্ব পালনের বিষয়ে বুধবার বলেন, রেলে বিপুল বিনিয়োগ হয়েছে। তার সুফল দ্বারে দ্বারে পৌঁছে দিতে চাই। আমার ওপর অর্পিত দায়িত্ব আগামীকাল থেকে পালন করব।

জানা গেছে, মো. শামছুজ্জামান ১৯৬২ সালের ১ ফেব্রুয়ারি যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় জন্ম নেন। তিনি ১৯৮৩ সালে বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৮৫ সালে বিশেষ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে বাংলাদেশ রেলওয়েতে যোগদান করেন। তিনি বাংলাদেশ রেলওয়েতে বিভাগীয় কর্মকর্তা পদে দায়িত্ব পান। পরে অতিরিক্ত প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে রেলওয়ে পূর্ব ও পশ্চিমাঞ্চলের সদর দপ্তরে ও অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেছেন।

তিনি ২০১৬ সাল থেকে অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) দায়িত্ব পালন করছিলেন। পেশাগত জীবনে তিনি বহু প্রশিক্ষণে অংশ নিয়েছেন। সাহিত্যের প্রতি তাঁর প্রবল ঝোঁক রয়েছে। লিখেছেন একাধিক গ্রন্থ। লেখার মূল উপজীব্য একাত্তরের মুক্তিযুদ্ধ। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে আছে ‘খালপাড়ের পদাবলী’ (গল্পগ্রন্থ), ‘স্বপ্নের দোলাচল’ (গল্প গ্রন্থ), ‘খাম্বিরির গন্ধ’ (গল্প গ্রন্থ), ‘বানভাসি একজন’ (কবিতা) ও নানারকম পদ্য (নিবন্ধ), ‘ঘুমন্ত চাঁদ’ (কবিতা) ইত্যাদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ