• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবীতে বিক্ষোভ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে নিয়োগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। তাপবিদ্যুৎ কের্ন্দের তৃতীয় ইউনিট –(২৭৫ মেগাওয়াট) এর উন্নয়ন কাজের স্থানীয় অভিজ্ঞ শ্রমিকরা উৎপাদন কাজে কর্মী হিসাবে নিয়োগের দাবীতে দীর্ঘ দিন ধরে এ আন্দোলন করে আসছে।
আন্দোলনের ফলশ্রুতিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোডর্ (পিডিবি) ১৫৪ জন অভিজ্ঞ শ্রমিকের মধ্যে ২০ জন শ্রমিকদের নিয়োগের জন্য অনুমোতি প্রদান করে। এতে ঐ এলাকার স্থানীয় কিছু প্রভাবশালী মহল নিয়োগে বাঁধা প্রদান করলে, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে, নিয়োগ বন্ধ করে দেয়। এরই প্রতিবাদে শ্রমিকরা শুক্রবার সকাল ১০টায় বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকায় বিক্ষোভ মিছিল করে ।
এ সময় বড়পুকুরিয়া আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা দির্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছে। আজকের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করা না হলে মধ্যরাত থেকে রাজপথ-রেলপথ অবরোধসহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এ সময় উপস্থিত ছিলেন. সংগঠনটির সাধারণ সম্পাদক আবু সাঈদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক নুর আলম সিদ্দিকসহ অন্যন্য শ্রমিক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ