• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

বিশ্ব ঐতিহ্যের তালিকায় প্রাচীন ব্যাবিলন শহর

সিসি ডেস্ক, ৫ জুলাই ।। ব্যাবিলনের বিস্তৃত মেসোপটেমীয় নগরীকে বিশ্ব ঐতিহ্য বলে ঘোষণা দিয়েছে জাতিসংঘের বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো।

শুক্রবার আজারবাইজানের রাজধানী বাকুতে বিশ্ব ঐতিহ্য কমিটির ভোটে প্রাচীন এই শহরকে বিশ্ব ঐতিহ্য বলে স্বীকৃতি দেয়া হয়েছে।

ইরাকের রাজধানী বাগদাদের ১০০ কিলোমিটার দক্ষিণে ফোরত নদীর তীরেই গড়ে উঠেছিল ব্যাবিলনীয় সভ্যতা।

চার হাজার বছরেরও বেশি সময় আগে সেখানে প্রাচীন ব্যাবিলনীয় সাম্রাজ্যের প্রাণকেন্দ্র ছিল এই শহর। ব্যাবিলনকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করতে গত তিন দশক ধরে চেষ্টা করে আসছিল ইরাক।

ইউনেসকোতে ইরাকি প্রতিনিধি বলেন, ব্যাবিলন ছাড়া বিশ্ব ঐতিহ্যের তালিকা কীভাবে তৈরি হতে পারে? প্রাচীন এই অধ্যায় বাদ দিয়ে কীভাবে মানবসভ্যতার ইতিহাসের কথা বলবো আমরা?

বসরার পুরাতত্ত্ব বিভাগের প্রধান কাহতান আল-আবিদ বলেন, প্রাচীন ইতিহাসে ব্যাবিলন হচ্ছে সবচেয়ে বড় জনবহুল শহর। লেখার দক্ষতা, প্রশাসন ও বিজ্ঞানের সভ্যতা ছিল ব্যাবিলনীয়দের।

বাইবেল, হিব্রু পাণ্ডুলিপি ও পৌরণিক ভবিষ্যকথনে ব্যাবিলন বিশেষ জায়গা দখল করে আছে। মন্দির পাঁচিল ঘেরা শহর- যেখানে মাটির ইট দিয়ে উঁচু টাওয়ার নির্মাণ করা হয়েছিল।

ঝুলন্ত উদ্যান, আশতার ফটক ও বাবেল টাওয়ারের জন্য এই শহরটি আন্তর্জাতিকভাবে বিখ্যাত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ