• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের চেয়ারম্যান এমপি ইসরাফিল

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ।। ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক ভাবে সম্প্রতি দায়িত্ব ভারগ্রহণ করেছেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো: ইসরাফিল আলম। গত ২৯ জুন ফাস্ট ফাইন্যান্স লিমিটেড এর ৩০৭ তম পরিচালনা পর্ষদ সভায় সর্ব সম্মতিক্রমে তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।
বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন’ এর পরপর তিনবার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন মো: ইসরাফিল আলম এমপি।
টকশো’র অতি পরিচিত মুখ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ভক্ত এই সাংসদ রবীন্দ্র জার্নালের সম্পাদক এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাষ্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইসরাফিল আলমের পৈতৃক বাড়ী নওগাঁ জেলার রাণীনগর উপজেলার ঝিনা গ্রামে। তিনি এমবিএ এবং এলএলবি ডিগ্রি অর্জন করেছেন। রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন। তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে ক্ষমতায় আসীন।
বিভিন্ন কাজের অবদান হিসেবে ১১ টি পুরস্কার ও ১৩ টি সম্মাননা স্মারক অর্জন করেছেন। ব্যক্তিগত জীবনে ২ কন্যা সন্তান ও ১ পুত্র সন্তানের পিতা। তার স্ত্রী ব্যাংকার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সমাজ সেবিকা হিসেবেও বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজে সম্পৃক্ত থেকে অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছেন।
এই দায়িত্বভার গ্রহণ করায় উপজেলার বিভিন্ন মহলের গন্যমান্য ব্যক্তিরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ