• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রেলক্রসিংয়ে বিকল ট্রাকে ট্রেনের ধাক্কা: নিহত ২

গাজীপুর, ৭ জুলাই ।। গাজীপুরে রেলক্রসিংয়ে ট্রাকে ‘মৈত্রী এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

রোববার ভোর ৪টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম স্টেশনসংলগ্ন দক্ষিণখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি। তবে নিহতরা ওই ট্রাকের চালক ও সহকারী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি সমির চন্দ্র সূত্রধর জানান, বালুভর্তি ড্রাম ট্রাকটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় রেললাইনের ওপর উঠতেই বিকল হয়ে যায়।

রোববার ভোর ৪টার দিকে কলকাতা থেকে ঢাকাগামী আন্তঃনগর মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর স্টেশন পার হয়ে ধীরাশ্রম এলাকায় পৌঁছায়। এ সময় রেললাইনের ওপর একটি বালুভর্তি ড্রাম ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

এ ঘটনায় ট্রাকের ওপর থাকা অপর দুজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ