• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত

সিসি ডেস্ক, ৭ জুলাই ।। বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার শহরের বাঙালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই পর্বে ওই কাউন্সিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাউন্সিল অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া।
এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলার শাখার কমিশনার ও শহরের গোলাহাট রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল ইসলাম মুকুল।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস্ দিনাজপুর অঞ্চলের সহকারি পরিচালক মো. বাচ্চু মিয়া, সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমিন, বাংলাদেশ স্কাউটস্ নীলফামারী জেলা শাখার কমিশনার বিনয় কুমার রায় ও সম্পাদক মো. গোলাম কিবরিয়া প্রমূখ।
কাউন্সিলে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলার শাখার সম্পাদক ও সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম।
কাউন্সিলের সৈয়দপুর উপজেলা মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্কাউটস্ শিক্ষক- শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
কাউন্সিল অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলা শাখার ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে পদাধিকারবলে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া সভাপতি, সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. শাহ্জাহান মন্ডল কমিশনার, মো. আনোয়ারুল ইসলাম সম্পাদক, মো. আব্দুল রাজ্জাক রাজু সহ-সম্পাদক ও মো. আজম আলী সরকার কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ