• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জামায়াত নেতা আজহারুলের রায় যে কোনো দিন

ঢাকা, ১০ জুলাই ।। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মামলার আপিলের ওপর যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে রায় ঘোষণা করা হবে যে কোনো দিন।

এর আগে আসামির মৃত্যদণ্ড বহাল রাখার পক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেন রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গত ১৮ জুন এ টি এম আজহারুল ইসলামের আপিলের ওপর শুনানি শুরু হয়।

২০১৪ সালের ৩০ ডিসেম্বর এ টি এম আজহারকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৫ সালে ১১৩ যুক্তিতে এ টি এম আজহারকে নির্দোষ দাবি ও খালাস চেয়ে আপিল করেন তার আইনজীবীরা।

রংপুর অঞ্চলে ১২২৫ ব্যক্তিকে গণহত্যা, ৪ জনকে হত্যা, ১৭ জনকে অপহরণ, একজনকে ধর্ষণ, ১৩ জনকে আটক ও ১৩ জনকে নির্যাতন করা এবং শত শত বাড়িঘরে অগ্নিসংযোগের সঙ্গে জামায়াত নেতা এ টি এম আজহার জড়িত ছিলেন বলে অভিযোগে বলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ