• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পুত্র বধুকে ধর্ষণের অভিযোগে শশুর গ্রেফতার

কুড়িগ্রাম, ১০ জুলাই ।। কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের চড়ুয়াপাড়া গ্রামে পুত্র বধুকে ধর্ষণের অভিযোগে আলতাফ হোসেন (৫৫) নামে এক শশুরকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ভোররাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে আলতাফ হোসেনের পুত্র আনিছুর রহমান তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ এনে নিজ পিতার নামে কুড়িগ্রাম সদর থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। অভিযোগ পেয়ে পুলিশ ধর্ষক শশুরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

ধর্ষিতার স্বামী আনিছুর রহমান অভিযোগ করেন, গত ৬জুলাই রাতে তার কর্মস্থল ঢাকা থেকে বাড়িতে আসলে তার পিতা আলতাফ হোসেনকে স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় তার স্ত্রী অভিযোগ করেন যে স্বামী বাড়িতে না থাকার সুবাদে এর আগেও কয়েকবার জোড় করে শশুর আলতাফ হোসেন তাকে ধর্ষণ করেছেন। লাজলজ্জার ভয়ে ঘটনাটি কাউকে জানাননি বলেও ধর্ষিতা পুত্র বধু অভিযোগ করেন। পরে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় পুত্র আনিছুর রহমান থানায় এসে পিতার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ