• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

তেলবাহী বগি লাইনচ্যুত: রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সিসি ডেস্ক, ১০ জুলাই।।  রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছী এলাকায় তেলবাহী একটি ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রাজশাহীর সঙ্গে সব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাবনার ঈশ্বরদী জংশন থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি সারদা স্টেশন থেকে এক কিলোমিটার রাজশাহীর দিকে এলে এর নয়টি বগি লাইনচ্যুত হয়। এর ফলে রাজশাহীর সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

রাজশাহী রেল স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম এ খবর নিশ্চিত করে বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে সারদা স্টেশন থেকে এক কিলোমিটার রাজশাহীর দিকে এসে ট্রেনটির নয়টি বগি লাইচ্যুত হয়। এতে রাজশাহীর সঙ্গে সকল রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জাহিদুল আরো বলেন, কর্মকর্তারা ইতিমধ্যেই সেটি পরিদর্শন ও উদ্ধারের ব্যবস্থা নিয়ে ঘটনাস্থলে রওনা দিয়েছেন। তবে উদ্ধারে বেশ সময় লাগবে।

রেলওয়ে পশ্চিমের সিগনাল বিভাগের প্রধান অনিল কুমার তালুকদার জানান, তেলবাহী চলন্ত একটি ট্রেনের ৯টি বগি হলিদাগাছী এলাকায় লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহী রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ