• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

তিস্তার পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপড় দিয়ে বইছে

সিসি নিউজ, ১১ জুলাই ।। উজানের ঢল আর ভারী বর্ষনে নীলফামারীতে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ‌্যা ৬টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপড় দিয়ে বইছে।
ডালিয়ার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরন কেন্দ্র জানিয়েছে, সকাল থেকে বাড়তে থাকে তিস্তার পানি। সকাল ছয়টায় বিপদসীমার দুই সেন্টিমিটার, দুপুর ১২ টায় ৭ সেন্টিমিটার, বিকেল ৩টায় ২০ সেন্টিমিটার এবং সন্ধ‌্যা ৬টায় বৃদ্ধি পেয়ে এখন ২৫ সেন্টিমিটার ওপড় দিয়ে বইছে তিস্তার পানি। এতে তিস্তা অববাহিকার ১৫টি চরের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
অপরদিকে, জেলার জলঢাকায় তিস্তা নদী ও বুড়ি তিস্তা নদীর মিলনস্থলের ডান তীরে ১৩ কিলোমিটার বাঁধের বান পাড়া নামক স্থানে প্রায় ১২০ মিটার এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ওই ভাঙ্গন মেরামতে কাজ করছে।
এদিকে পানি নিয়ন্ত্রনের জন্য তিস্তা ব্যারেজের সবকটি (৪৪) গেইট খুলে দিয়েছে ব্যারেজ কতৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ