• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় ১০ মাইক্রোবাস যাত্রী নিহত

সিরাজগঞ্জ, ১৫ জুলাই ।। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেল ক্রসিংয়ে একটি বরবাহী মাইক্রোবাসকে ট্রেন ধাক্কা দিলে বর-কনেসহ মাইক্রোবাসের ১০ যাত্রী নিহত হন।

আজ সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী এলাকার রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতদের মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া মহল্লার আলতাব হোসেনের ছেলে (বর) রাজন হোসেন (২২), সুমন (২৫), খোকন (২০), টুটুল (২৫), সুমাইয়া (১৭) ও বায়েজিত (২৪) এর পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সদর উপজেলার কালিয়া হরিপুর গ্রাম থেকে একটি মাইক্রোবাস বরযাত্রী নিয়ে উল্লাপাড়ার চর ঘাটিনা গ্রামে গিয়েছিল। বিয়ে শেষ করে কনে নিয়ে বাড়ি ফেরার পথে সন্ধ্যা পৌনে ৭টার দিকে মাইক্রোবাসটি উল্লাপাড়া-ঢাকা রেলপথের সলপ অরক্ষিত রেল ক্রসিং অতিক্রম করার সময় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এই ঘটনায় ঘটনাস্থলেই বর কনেসহ মাইক্রোবাসের ১০ যাত্রীর সকলেই নিহত হয়। পরে দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের উদ্ধার করে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কওশিক আহমেদ ও সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতদের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতাল মর্গে পাঠানো  হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ