• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডেমু ট্রেন না কেনার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিসি নিউজ, ১৬ জুলাই ।। দেশে নতুন করে আর ডেমু ট্রেন না কেনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
একনেক বৈঠক শেষে পরিকল্পনা সচিব মোহাম্মদ নূরুল আমিন সাংবাদিকদের এ তথ্য জানান।
এসময় ঢাকা থেকে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কের মধ্যে চলাচলকারী ছয় সেট শাটল ট্রেন কেনার প্রকল্প বাতিল করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এর বিকল্প হিসেবে ভালো যাত্রী বান্ধব ট্রেন কেনার কথা বলেন তিনি। এছাড়া প্রত্যেক জেলায় খেলার মাঠ করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
একনেক সভায় ঢাকা বিভাগের রাস্তাঘাট উন্নয়নসহ মোট ৮টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ১৪২ কোটি টাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগে মাস্টারপ্ল্যান হবে তারপরই উন্নয়ন প্রকল্প নিতে হবে। সেসব প্রকল্পের মানসম্মত বাস্তবায়ন এবং যেখানে-সেখানে বিল্ডিং তৈরি করা যাবে না। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে কক্সবাজারকে রক্ষা করতে ঝাউবন সৃজন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ আরও অনেকে।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল কমলাপুর রেলওয়ে স্টেশনে জাঁকজমক অনুষ্ঠানে দেশে প্রথম ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ডেমু ট্রেন উদ্বোধন করা হয়। প্রায় ৪২৭ কোটি টাকা ব্যয়ে ২০টি ডিইএমইউ ট্রেন চীন থেকে আমদানি করা হয়। এই প্রকল্পের জন্য সরকারের মোট ব্যয় হয় ৬৫৫ কোটি টাকা।
জানা গেছে, আমদানি করা ২০ ট্রেনের অর্ধেকই বিকল। ঢাকা-কুমিল্লা, আখাউড়া-সিলেট, লালমনিরহাট-পার্বতীপুর, লাকসাম-চট্টগ্রাম ও লাকসাম-চাঁদপুর রুটে ডেমু চলাচল বন্ধ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ