• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাটে শীর্ষে গার্লস ক্যাডেট কলেজ

মোমেন মুনি, জয়পুরহাট ।। এইচএসসি পরীক্ষায় এ বছর জয়পুরহাট গালর্স ক্যাডেট কলেজ জেলার শীর্ষ স্থান অর্জন করেছে। এবছর এইচএসসি পরীক্ষায় এই কলেজ থেকে ৫৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৫৫ জনই জিপিএ-ফাইভ পেয়েছে।

কলেজ কর্তৃপক্ষ জানান, এ সাফল্য বিগত কয়েক বছর ধরে অর্জিত ধারাবাহিক সাফল্যেরই অংশ। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সঠিক দিক নির্দেশনা এবং কলেজের অধ্যক্ষ বেগম নিশাত কাদেরী তত্ত্বাবধানে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ এ ঈর্ষণীয় সাফল্য অর্জনে সক্ষম হয়েছে।

পরীক্ষার্থী ক্যাডেটবৃন্দ তাদের এ সাফল্যের পেছনে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ এবং বিশেষভাবে তাদের অভিভাবকবৃন্দের সহযোগিতার কথা উল্লেখ করেন।

কলেজের অধ্যক্ষ বেগম নিশাত কাদেরী আশা প্রকাশ করেন, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের এ সাফল্যের ধারা ভবিষ্যতেও অক্ষুন্ন থাকবে।আপর দিকে এবার জয়পুরহাট সরকারি কলেজের মোট ১৪৯৮ জন পরিক্ষার্থীর মধ্যে ১৩৫৫ জন পাশ করেছে জিপিএ ৫ পেয়েছে ১২১ জন। পাশের হার ৯০.৪৫ এছাড়া জয়পুরহাট সরকারি মহিলা কলেজের মোট ৭৮৭ জন পরিক্ষার্থীর মধ্যে ৭১৭ জন পাশ করেছে জিপিএ ৫ পেয়েছে ১১ জন। পাশের হার ৯১.১১।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ