• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিল বাবা

সিসি নিউজ, ১৭ জুলাই ।। নীলফামারীর সৈয়দপুরে এক বাবা মাদকসেবী ছেলের অত্যাচারে চরম অতিষ্ঠ হয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। আর পরে মাদক সেবনের দায়ের ওই ছেলের এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ওই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত তরুণ হচ্ছে মো. আব্দুল্লাহ্ -আল- মামুন (১৮)।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, শহরের মুন্সিপাড়ার এলাকার কাপড় ব্যবসায়ী মো. আব্দুল রাজ্জাকের ছেলে মো. আব্দুল্লাহ- আল- মামুন (১৮)। এক সময় সঙ্গদোষে বন্ধুবান্ধবদের পাল্লায় পড়ে মাদকাসক্ত হয়ে পড়ে সে । গত ৪/৫ বছর ধরে সে নিয়মিত গাঁজা ও ইয়ারা সেবন করছিল। মাদকের টাকা-পয়সার জন্য সে প্রায় বাড়ির মূল্যবান জিনিসপত্র চুরি করে বিক্রি করা ছাড়াও বাবা-মায়ের অর্থকড়ি চুরি করছিল। অনেক সময় মাদক সেবনের টাকা পয়সার জন্য সে বাবা-মায়ের ওপর চড়াও হতো। এ অবস্থায় মাদকসেবী ছেলেকে নিয়ে বাবা-মা চরম বিপাকে পড়েন। মাদকাসক্ত ছেলের এমন অত্যাচারে তাঁর বাবা-মা অতিষ্ঠ হয়ে পড়েন। মাদকের হাত থেকে আদরের ছেলেকে ফেরাতে অনেক চেষ্টাও করে পরিবারটি। কিন্তু কোনভাবে তাকে মাদক সেবন থেকে বিরত রাখতে পারছিলেন না পরিবারটি। অবশেষে ছেলের অত্যাচারে অতিষ্ঠ ও নিরূপায় হয়ে তাঁর বাবা আব্দুল রাজ্জাক গতকাল বুধবার সৈয়দপুর উপজেলা প্রশাসনে কাছে মাদকসেবী ছেলের আব্দুল্লাহ- আল-মামুনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন। আর অসহায় বাবার এ অভিযোগ পেয়ে আজ বুধবার দুপুরে সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার পুলিশ সদস্যদের নিয়ে কাপড় ব্যবসায়ী আব্দুল রাজ্জাকের মুন্সিপাড়ার বাসায় হাজির হন। এ সময় মাদকসেবী ছেলেকে পুলিশের হাতে তুলে দেন বাবা আব্দুর রাজ্জাক। এ সময় সেখান থেকে পুলিশ তাকে আটক করে নিয়ে আসেন। পরে গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে আব্দুল্লাহ- আল মামুনকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ওই দন্ডাদেশ দেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান পাশা ভ্রাম্যমান আদালতে এক মাদকসেবীর এক বিনাশ্রম কারাদন্ডের সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ