• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তাসহ আটক ২

দিনাজপুর, ১৭ জুলাই ।। দিনাজপুরে অভিযান চালিয়ে এক ভূমি কর্মকর্তাসহ ২ জনকে আটক করেছে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় ঘুষের ২০ হাজার টাকা জব্দ করা হয়। বুধবার (১৭ জুলাই) বিকেলে দিনাজপুর সদর উপজেলা সেটেলমেন্ট অফিসে দুদক এ অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন দিনাজপুর সমন্বিত দুদক’র সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ।

আটকরা হলেন- সহকারী সেটেলমেন্ট অফিসার স. ম. আসাদুজ্জামান ফেরদৌস (৫৫) ও প্রসেস সার্ভেয়ার শহিদুল ইসলাম (৫২)। দিনাজপুর সমন্বিত দুদক জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, তাদের কাছে অভিযোগ ছিল একটি জমির আপিল নিষ্পত্তির জন্য উপশহরের ৫নং ব্লকের জামিল উদ্দীনের ছেলে শাহিনের কাছে ৫০ হাজার টাকা ঘুষ চাওয়া হয়। বিকেলে ঘুষের ২০ হাজার টাকা নিয়ে যান শাহিন।

এরপরই দুদকের সহকারী পরিচালক আহসানুল কবিরের নেতৃত্বে সেটেলমেন্ট কার্যালয়ে অভিযানে যায় দুদক সদস্যরা। এ সময় ঘুষের ২০ হাজার টাকাসহ সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা ও আরও একজনকে আটক করা হয়। পরে সেখান থেকে বেশ কিছু ব্যাংকের জমা বহি, চেক ও কাগজপত্র উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ